ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জোতার মৃত্যুতে কাঁদছে ফুটবল বিশ্ব

ডেস্ক রিপোর্ট :
জুলাই ৪, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

জোতার মৃত্যুতে ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোক। লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতার মৃত্যু যেন কেহ মেনে নিতে পারছে না। বৃহস্পতিবার স্পেনের জামোরায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র ২৮ বছর বয়সী এই ফুটবলার। একই গাড়িতে থাকা তাঁর বড় ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে স্পেনের এ-৫২ মহাসড়কে প্যালাসিওস দে সানাব্রিয়ার কাছে তাঁদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, টায়ার ফেটে যাওয়ার পর অতিরিক্ত গতিতে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দিয়োগো ও আন্দ্রের মৃত্যুতে পর্তুগালজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে স্তব্ধ লিভারপুল, শোক জানালেন রোনালদো ও প্রিন্স উইলিয়ামও। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা মেনে নেওয়া অসম্ভব। কিছুদিন আগেও আমরা জাতীয় দলে এক সঙ্গে ছিলাম। আজ তুমি নেই। তোমার পরিবারের জন্য রইল আমার প্রার্থনা।শান্তিতে ঘুমাও, দিয়োগো ও আন্দ্রে। লিভারপুলের কোচ আর্নে স্লট বলেন, ‘দিয়োগো শুধু আমাদের খেলোয়াড় ছিলেন না, তিনি আমাদের পরিবারের একজন ছিলেন। তিনি ছিলেন অনুপ্রেরণা, বন্ধুবৎসল এবং একজন নিঃস্বার্থ সতীর্থ।ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অব ওয়েলস শোকবার্তায় বলেন, ‘ফুটবল হারাল একজন গর্বিত প্রতিনিধি। তার পরিবার ও ভক্তদের প্রতি রইল গভীর সমবেদনা।দিয়োগো ও তার স্ত্রী রুতে কারদোসো ছিলেন বহুদিনের প্রেমিক যুগল। বিয়ে করেন মাত্র ১১ দিন আগে। বিয়ের কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন তারা, ক্যাপশনে লেখা ছিল, ‘একদিন, যা আমরা কখনো ভুলব না। তাদের তিন সন্তান রয়েছে—দুই ছেলে ও এক কন্যা। ইনস্টাগ্রামে তাদের পরিবারের মুহূর্ত, ছুটি কাটানো নিয়েও জোতা প্রায়ই ছবি শেয়ার করতেন। লিভারপুলের অ্যানফিল্ড ও তার সাবেক ক্লাব উলভারহ্যাম্পটনের মোলিন্যু স্টেডিয়ামের সামনে ফুল, ব্যানার ও কাগজে লেখা বার্তায় ভক্তরা জানাচ্ছেন তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসা। একটি বার্তায় লেখা ছিল, ‘সব কিছুর জন্য ধন্যবাদ, দিয়োগো। তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। ২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন দিয়োগো জোতা। লিভারপুলের হয়ে তিনটি শিরোপা জিতেছেন। সর্বশেষ ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ওই মৌসুমে তিনি ২৬ ম্যাচে ৬ গোল করেন। এদিকে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লেখেন, ‘দিয়েগো জোতা, পর্তুগিজ ফুটবলার যিনি সম্প্রতি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছিলেন, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার ভাই, যিনি নিজেও একজন ফুটবলার ছিলেন, একই দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটা হৃদয়বিদারক।বাংলাদেশ দলের তরুণ ফরোয়ার্ড রাকিব হোসেন লিখেছেন, ‘এক সত্যিকারের চ্যাম্পিয়নকে হারাল ক্রীড়া বিশ্ব। মাত্র ২৮ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন দিয়েগো জোতা। তার উদ্দীপনা ও দৃঢ়সংকল্প সারাজীবন মনে রাখবে সমর্থকেরা।আরেক তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘জীবন খুবই ছোট। মাত্র কয়েকদিন আগে বিয়ে করেছিলেন তিনি! বিশ্বাসই হচ্ছে না।এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক আনুষ্ঠানিক শোকবার্তায় জানিয়েছে, ‘পর্তুগালের নাগরিক ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রের দুঃখজনক মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভীর শোক প্রকাশ করছে। এই অত্যন্ত কঠিন সময়ে তাদের পরিবার, বন্ধু-বান্ধব এবং বিশ্বজুড়ে ফুটবল সম্প্রদায়ের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।