ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইয়ামালের বিশ্বজয়ের উৎসবে মা, প্রেমিকা ও ছোট ভাই নজর কেড়েছে

বিশেষ প্রতিনিধি :
জুলাই ২০, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের নিয়ে শিরোপা উদযাপন করেছেন। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা নিশ্চিতের পর সতীর্থদের ছেড়ে তিনি গ্যালারির পাশে ছুটে যান, যেখানে তার মা, প্রেমিকা এবং ছোট ভাই উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক জয়ের পর স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের নিয়ে শিরোপা উদযাপন নতুন এক অধ্যায়ের । নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা নিশ্চিতের পর সতীর্থদের ছেড়ে তিনি গ্যালারির পাশে ছুটে যান, যেখানে তার মা, প্রেমিকা এবং ছোট ভাই উপস্থিত ছিলেন।
ছোট ভাই কিয়েনের মিষ্টি ও তার দুষ্টুমি যেন দর্শকদের মন কেড়েছে। তিন বছর বয়সী ছোট ভাই কিয়েন পুরো টুর্নামেন্টেই গ্যালারির সবচেয়ে বড় আকর্ষণ ছিল।ম্যাচ শেষে মাঠের জালের একটি অংশ দুলিয়ে সে বড় ভাইয়ের কাছে ছুটে আসে এবং ইয়ামাল তাকে পরম আদরে কোলে তুলে নেন।ক্ষুদে তারকা গ্যালারির বড় পর্দায় জিব বের করে ভেঙচি কাটা এবং তার নিষ্পাপ হাসি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে। মা শেইলা এবানার আবেগঘন জড়িয়ে ধরা অবতীর্ণ হয় আরেকটি দৃশ্যের। দীর্ঘ যাত্রায় ইয়ামালের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা শেইলা এবানা। এ পর্যন্ত আশা তার মায়ের অবদান ভোলার মতো নয়। গ্যালারিতে থেকে প্রতিটি ম্যাচেই তিনি ছেলেকে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন।শিরোপা জয়ের পর ইয়ামাল তার মাকে জড়িয়ে ধরে এই অবিস্মরণীয় সাফল্যের আনন্দ ভাগ করে নেন। এদিকে প্রেমিকা ইনেস গার্সিয়ার সাদামাটা উপস্থিতি
সম্পর্কের প্রকাশ যেন আরেকটি মুহূর্ত স্মরণীয় হয়ে রয়েছে বিশ্ববাসীর কাছে। চলতি বছরের মে মাসে ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে ইয়ামালের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। আর ফুটবল বিশ্বকাপের বিজয়ের পরে তুই বাকি রইল না।বিশ্বজয়ের রাতে জমকালো পোশাকের বদলে অতি সাধারণ এবং স্বাভাবিক সাজে মাঠে উপস্থিত থেকে তিনি সমর্থকদের মন জয় করেছেন। জয়ের পর আবেগঘন মুহূর্তে পাশে থেকে তিনি ইয়ামালকে তার জীবনের অন্যতম স্মরণীয় অর্জনের জন্য অভিনন্দন জানান। মা-ছোট ভাই ও প্রেমিকাকে সাথে নিয়ে মাঠে লামিন ইয়ামালের এই সুন্দর পারিবারিক উদযাপনের মুহূর্তটি স্মরণীয় হয়ে রইল ভক্তদের কাছে।
এই বিশ্বজয়ের রাতে মাঠের পারফরম্যান্সে যেমন ১৯ বছর বয়সী ইয়ামাল আলো ছড়িয়েছেন, তেমনি মাঠের বাইরে তার পরিবারের এই ভালোবাসা ফুটবলপ্রেমীদের হৃদয়ে অন্যরকম এক জায়গা করে নিয়েছে। পুরো বিশ্বকাপে আসর জুড়ে মুসলিম এই ফুটবল নায়কের  উপস্থিতি যেন নতুনত্ব জন্ম দিয়েছে। সকলে বলছে এবার মেসির প্রস্তান  তাই তার জায়গায় ইয়ামাল কে ভালো মানাবে। এছাড়া বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তে  তিনি যেভাবে মেসিকে জড়িয়ে ধরলেন  তাতে তার স্রোতা বোধের কোন অংশে কম ছিল না  এ থেকে ভক্তদের মন আরও তিনি আর এক ধাপ জয় করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।