ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশমন্ত্রীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি :
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও লায়ন খান আকতারুজ্জামানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। বিশেষ করে সামাজিক কল্যাণ, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও সাংগঠনিক কর্মকাণ্ডসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মাননা জানান লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। এ সময় মন্ত্রী বলেন, দেশের সকল সমস্যার সমাধানের একমাত্র উপায় সকলের ঐক্যবদ্ধ মাধ্যমে  একযোগে কাজ করা। তিনি আরো বলেন, সহযোগিতা পেলে বাজার ব্যবস্থা আরো উন্নত হবে। উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ মেয়াদে চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও লায়ন খান আকতারুজ্জামানের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। এছাড়া বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও পেশাগত কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি সাংবাদিক সংগঠন জাতীয় নিউজ ক্লাবের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজসেবা, মানবকল্যাণ, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।