ঢাকাশনিবার , ১০ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সমাবেশ থেকে জাতীয় পার্টির এমপিদের পদত্যাগের আহ্বান

ডেস্ক রিপোর্ট :
ডিসেম্বর ১০, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন জাতীয় সংসদ থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগ করা উচত। তিনি এ সময় জাতীয় পার্টির এমপিদের পদত্যাগের আহ্বান জানন। আমাদের সাতজন এমপি পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্যদের বলব, আপনারাও পদত্যাগ করুন।  শনিবার দুপুরে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশে তিনি এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্ব ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  আজম খান বলেন, আগামী নির্বাচনে ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সরকারকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে। সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, মাঠে যে লোক দেখেছেন তার বাইরে আরও ১০ গুণ মানুষ রাস্তায় রয়েছে। আমাদের এমপিরা তাদের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমি বলতে চাই, এটি ১০ নম্বর সমাবেশ না, ১০ নম্বর সতর্কতা সংকেত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।