৩০৮,শের-এ-বাংলা রোডে অবস্থিত খুলনা আর্ট একাডেমির সদস্য জিৎ মন্ডল মৌচাক সাহিত্য সংস্কৃতি সংসদের দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলন থেকে মৌচাক সাহিত্য সম্মাননা -২০২৩ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মহোদয়,প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।ও নতুন তারা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল মিনা। এবং অন্যান্য সাহিত্য প্রেমী মানুষ।জিৎ মন্ডলের এমন প্রাপ্তির খবর পেয়ে খুলনা আর্ট একাডেমি তাদের নিজস্ব কার্যালয়ে কবি জিৎ মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান।কবির জন্মস্থান কয়রা থানার কলাপোতা গ্রামে।এই পর্যন্ত কবি বাংলাদেশ ও ভারত মিলিয়ে বিভিন্ন সংগঠন থেকে ১৫ টির বেশি সম্মাননা স্মারক অর্জন করেছেন।কবির এই অর্জনে খুলনা আর্ট একাডেমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস মনে করেন কবি তার লেখনির মাধ্যমে সমাজে চির অমর হয়ে থাকবেন।সেই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পরিমল বৈরাগী, খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী পার্থ হালদার,জয়া বৈরাগী, শম্পা মুনি,সৌহার্দ্য বিশ্বাস প্রমুখ।কবি জিৎ মন্ডল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং তার স্বরচিত কবিতা আবৃত্তি করেন। উপস্থিত সকলে আবৃত্তি শুনে কবির সম্পর্কে সবাই মনের অনুভূতি ব্যক্ত করেন। সব মিলিয়ে একটি আনন্দঘন মুহূর্ত তৈরি হয়।সর্বশেষ খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

