ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজের বাড়ি ফিরে যা বললেন পরীমনি

ডেক্স রিপোর্ট :
জানুয়ারি ৫, ২০২৩ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

অবশেষে অভিমান ভুলে অভিনেতা শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। বুধবার রাতে ফেসবুকে পোস্ট করে এমনই তথ্য জানান নায়িকা শিরিন শিলা।
বুধবার রাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শিলা। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। ছবিতে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে।শিরিন শিলা সেই পোস্টে লেখেন— ‘অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।শিলার এই পোস্টে বোঝা যাচ্ছে রাজ-পরীর মান-অভিমানের দ্বন্দ্ব অবসান ঘটেছে। তাদের মিলনে অনেকে তারকা দম্পতিকে ধন্যবাদ-শুভকামনাও জানান। তা নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টিকে আন্দাজি বলে উড়িয়ে দিয়েছেন পরীমনি। তিনি বলেন, ‘আন্দাজে নিউজ করা হয়েছে।উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।