ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ছেলের ছবি দিয়ে বার বার কি বুঝাতে চাচ্ছেন নায়ীকা বুবলী?

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১৬, ২০২২ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফেসবুকে ছেলের ছবি দিয়ে বার বার কি বুঝাতে চাচ্ছেন নায়ীকা বুবলী? শাকিব খান ও বুবলীর ছেলের ছবি মানেই ফেজবুক ভাইরাল। ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী। গোপনে বিয়ে করে জন্ম দিয়েছেন এক ফুটফুটে ছেলে। নাম তার শেহজাদ খান বীর। তার বয়স এখন আড়াই বছর। স্টার কিড বলে কথা। তাকে নিয়ে শাকিব-বুবলীর অনুরাগীদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার রাতে বুবলী তার পেজে বীরের নতুন তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, বড় বড় চুলে বসার বড় চেয়ারে শুয়ে খুনসুটি করছে শেহজাদ। শেহজাদের ওই ছবিগুলোও সামনে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় শাকিবভক্তরা। বিভিন্ন গ্রুপে পোস্ট দিতেও দেখা গেছে। একই সঙ্গে শেহজাদকে নিয়েও অনেকই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার! অনেকেই আবার লিখেছেন, সুইট, কিউট, মাশাআল্লাহ। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, শেহজাদ পুরাই তার বাবা শাকিবের কার্বন কপি। শত শত মন্তব্যে নেটিজনরা শেহজাদের জন্য দোয়া ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। এর আগে রোববার বিকালে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো সেখানেও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি, যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছিলেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। বুবলীর পক্ষ থেকে জানা যায়, ২০২০ আমার ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদের জন্ম হয়। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।