ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভিডিও ভাইরাল সামান্থার

ডেস্ক রিপোর্ট :
নভেম্বর ১৫, ২০২২ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সামান্থা রুথ প্রভুর ‌‘যশোদা’ ছবিটি মুক্তির দুই দিনে আয় করেছে ১১ কোটি রুপি। তেলেগু থ্রিলার এই ছবিতে দুর্দান্ত অভিনয় ও অ্যাকশনের জন্য প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য কঠোর প্রস্তুতি নিতে হয়েছে সামান্থাকে। নিতে হয়েছে প্রশিক্ষণ।সামান্থা সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল। চলচ্চিত্রপ্রেমীরা সামান্থার অধ্যাবসায় ও কঠোর পরিশ্রম করার মানসিকতার জন্য প্রশংসা করছেন। কয়েক মাস আগে মায়োসিটিসে আক্রান্ত হন সামান্থা। এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি।বিরল এই রোগের সঙ্গে লড়াই চলছে তার। মায়োসিটিস থেকে সুস্থ হতে হাই ডোজের স্টেরয়েড থেরাপিও নিতে হয়েছে সামান্থাকে। এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ‘যশোদা’ ছবিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।