ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর জেসান হোসেন তৃপ্তি :
নভেম্বর ১, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের রুহের মাগফিরাত কামনা, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব (WIPC) ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান কে এম মোহাম্মদ হোসেন রিজভী। সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “আমার পিতা মরহুম মীর আনাম আলী এবং আমার প্রাণপ্রিয় ভাই, আমার আদর্শে দীক্ষিত সাংবাদিক ও ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম মো. হোসেন রিজভীর পিতা-মাতা ছিলেন আদর্শবান মানুষ। তাঁরা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা ও সমাজের জন্য কিছু করার যে শিক্ষা তাঁরা দিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, মা-বাবার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাঁরা আমাদের পৃথিবীতে এনেছেন, লালন-পালন করেছেন এবং সঠিক পথে চলার শিক্ষা দিয়েছেন। তাই প্রতিটি সন্তানের উচিত জীবিত অবস্থায় মা-বাবার সেবা করা এবং মৃত্যুর পর তাঁদের জন্য বেশি বেশি দোয়া করা। মা-বাবার স্মৃতি ধরে রাখা এবং তাঁদের মানবিক আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল আমিন। তিনি বলেন, প্রতিটি মা-বাবা তাঁদের সন্তানদের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেন। সন্তানদের মানুষ করতে গিয়ে তাঁরা যে শ্রম, ভালোবাসা ও ত্যাগ স্বীকার করেন, তার ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের উচিত মা-বাবার জন্য দোয়া করা, তাঁদের স্মরণ করা এবং তাঁদের দেখানো আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার মীর, এশিয়ান টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতী, মো. শামীম আহমেদ, বাংলা টিভির আলমগীর হোসেন নীরব, প্রিমিয়ার টিভির জাকির আহমেদ জীবন, কাশেমপুর  প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম,এবিসি নিউজের প্রকাশক ও সম্পাদক মো. রিপন মিয়া, আশুলিয়া সাংবাদিক ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, মো. শাকিল আহমেদ, মো. শিহাব উদ্দিন, মীর জেসান হোসেন তৃপ্তি, মোশারেফ হোসেন এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী, বিশিষ্ট সমাজসেবক  কে এম নজরুল ইসলাম, জিয়া সাইবার ফোর্সের  নেতা আব্দুল্লাহ আল মামুন, কে এম আলভীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকদের মা-বাবা এবং পরিবারের প্রয়াত সদস্যদের জন্যও বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদে কোবার খতিব হাফেজ মাওলানা সাদিক হুসাইন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মা-বাবার স্মৃতি ও আদর্শ ধরে রাখা প্রত্যেক সন্তানের দায়িত্ব। তাঁদের নামে স্মৃতি সংসদ গঠন এবং দোয়া মাহফিলের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে পারিবারিক মূল্যবোধ, মানবিকতা, শ্রদ্ধাবোধ ও ধর্মীয় চেতনা জাগ্রত করার একটি মহৎ উদ্যোগ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়। আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও মরহুমদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।