হাজার স্বপ্ন বুনি
এস এম মনিরুজ্জামান
হাজার রকম কষ্ট আমার
বুকের ভিতর জমা,
কেমন করে করি মাগো
পাকসেনাদের ক্ষমা?
ওরা আমার দাদার খুনি
ভাই বাবা-মার খুনি
ওদের জন্য রক্ষা পায়নি
নারীর বস্ত্র শুনি।
বুকে নিয়ে কষ্ট হাজার
বিজয়ের সুখে থাকি,
মনের এতো দুঃখ মাগো
লুকিয়ে কোথায় রাখি।
চাঁদের তারায় বাবার খুঁজে
হারিয়ে আমি যাই,
মুক্তি মায়ের লাল সবুজে
চিত্র তাদের পাই।
একলা আমি ছুটে চলি
লাল সবুজের দেশে,
ছুটে ছুটে যাই হারিয়ে
পাহাড়ি কোল ঘেঁষে।
আমার বাবার স্বপ্ন ছিলো
আনবে বিজয় দেশে,
লাল সবুজের এই পতাকায়
থাকবে বীরের বেসে।
আসলো বিজয় ঠিকই মাগো
হয়নি বাবার আসা,
বাবার স্মরণে তাই আমার
দেশের ভালোবাসা।
আমিও যেদিন হারিয়ে যাবো
আকাশ মেঘের দেশে,
কইবো কথা বাবার সাথে
সেথায় হেঁসে হেঁসে।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

