ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় স্থান অর্জন করলেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী জয়দ্যূতি সরকার।

খুলনা প্রুতিনিধি :
জানুয়ারি ১, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ২য় স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির নবীন চারুশিল্পী জয়দ্যূতি সরকার-কে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা এবারও তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে। খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং–২০২৫ (১৬তম ব্যাচ) থেকে মোট ৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।৩০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী জয়দ্যূতি সরকার কৃতিত্বের সঙ্গে ২য় স্থান অর্জন করে একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখেন।এই গর্বিত সাফল্যের জন্য জয়দ্যূতি সরকারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক, চিত্রশিল্পী মিলন বিশ্বাস।ফুল প্রদানকালে তিনি বলেন“আজকের এই অর্জনের মাধ্যমে তোমরা শুধু খুলনা আর্ট একাডেমির নয়, বরং পুরো খুলনাবাসীর সম্মান বৃদ্ধি করেছো। এই সাফল্য ধরে রাখতে হলে পরিশ্রম, ধারাবাহিক সাধনা এবং গুণীজনদের প্রতি সম্মান বজায় রাখতে হবে।”তিনি আরও বলেন“শিল্পী হতে গেলে শুধু ছবি আঁকলেই হয় না এর সঙ্গে থাকতে হয় জ্ঞান, নিয়মিত অনুশীলন ও বিনয়। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়লে শিল্পসাধনার প্রকৃত চেতনা উপলব্ধি করা যায়। শিল্পচর্চায় কখনো অর্থ বা অহংকারের পেছনে ছোটা যাবে না; তাহলেই প্রকৃত সাফল্য আসবে।”শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে জয়দ্যূতি সরকার বলেন“আজ আমার এই সাফল্যের পেছনে স্যারের অবদানই সবচেয়ে বেশি। আমি সারা জীবন খুলনা আর্ট একাডেমির প্রতি কৃতজ্ঞ থাকব।”নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন“আমি নিজে শিল্পী হতে এসে শিল্পী হতে না পারলেও ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২২৩ জন শিক্ষার্থীকে চারুকলায় পড়ার সুযোগ করে দিতে পেরেছি এটিই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আজ তোমাদের এই অর্জন আমার স্বপ্নকে আরও বিস্তৃত করলো।”তিনি তাঁর শিল্পগুরু, পিতা-মাতা ও সমগ্র দেশবাসীর কাছে শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি চারুকলা ভর্তি কোচিংয়ের ১৬তম ব্যাচের থিওরি ক্লাসের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।যেসব শিক্ষার্থী এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন“কোনো হতাশা নয়। সফল না হওয়া পর্যন্ত আমি তোমাদের পাশে আছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।