ঢাকারবিবার , ৬ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু

বাগেরহাট প্রতিনিধি :
নভেম্বর ৬, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের দুবলার চরে শতবর্ষী রাস উৎসব শুরু হয়েছে । রবিবার (৬ নভেম্বর) সকালে আলোরকোলে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। সন্ধ্যায় দুবলার চরের মন্দিরে সন্ধ্যাপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ রাস উৎসব উদযাপন শুরু করবেন।
পূজা ও পুণ্যস্নানের মাধ্যমে আগামী ৮ নভেম্বর সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের এই উৎসব শেষ হবে। ২০১৯ সালের আগে প্রতিবছর দুবলার চরে পূজার পাশাপাশি রাস মেলাও অনুষ্ঠিত হতো। হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণের হাজার হাজার মানুষ এ উৎসবে হাজির হয়। কিন্তু ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে রাস মেলা হয়নি। করোনার কারণে ২০২০ সাল থেকে মেলা বন্ধ রাখে প্রশাসন। এরপর থেকে এখন পর্যন্ত প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে। সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতে তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এসব পথে বন বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের টহল দল সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।