ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট :
ডিসেম্বর ২, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হলেও পরে বৈধ ঘোষণা হয়েছে। শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও পরে কাগজপত্র দেখালে তা বৈধ ঘোষণা করা হয়। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, “বিকাল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উল্লেখ্য, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।