একটি রাষ্ট্রের ভিত্তি হলো জনগণ। আর সেই জনগনের অধিকার প্রতিষ্ঠিত করা প্রতিটি রাজনৈতিক দলের দায়ীত্ব ও কত্তব্য। অবশ্যই রাজনীতি হতে হবে দেশ ও জনগণের জন্য। কিন্ত এখন আমরা কি দেখছি? কেন এমন হলো। কারা দেশে রাজনীতি এবং রাজনীতির ধারা পাল্টে দিয়েছে এ প্রশ্ন সর্ব সাধারনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেন দেশে এমন পরিস্থীতি তৈরী হযেছে? কেন এখন অধিকাংশ ভোটারা ভোট দিতে চায় না । তা কি একবার ভেবে দেখেছেন যারা রাজনৈতিক বড় আসনে রয়েছেন ? ভোট বিমুখতা একটি দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত বা হুমকী । ভোটারদের নির্বাচন বিমুখতা আমার কাছে গণতন্ত্রের জন্য অশনিসংকেত শুধু তাই নয় রাজনীতির জন্য লজ্জা কর । এটা সকল রাজনৈতিক দলের জন্য। নির্বাচন নিয়ে ভোটারদের কোনো উৎসাহ-উদ্দীপনা না থাকা । মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলা। একটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ দেশের মানুষ খুবই গণতন্ত্র সচেতন। তারা গণতন্ত্রের জন্যে লড়াই করেছে, রক্ত দিয়েছে । অথচ আজ তারা নিজেদের কেন অধিকার থেকে বঞ্চিত হবে। এখন নির্বাচনের অবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মানুষ এখন এর প্রতি আস্থা রাখতে পারছে না। আমার ভোটের কোনো মূল্য নেই- এমন ভাবনা মনের মধ্যে আসন করে নিয়েছে জনসাধারনের মধ্যে। এটি গণতন্ত্র কে কোথায় দাড় করাবে সেটা বুঝানো সম্ভাব নয়। এখন মানুষ ভোট দিতে যায় না। তারা মনে করে ভোট দিতে যাওয়ার মতো পরিবেশ নেই। এর ফলে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এটি খুব ক্ষতিকর। এছাড়া কম ভোটার উপস্থিতি, ভোটার দেখাতে কৃত্রিম লাইন, বিরোধীদলকে ভোটকেন্দ্রে যেতে না দেওয়া, বের করে দেওয়া, ইভিএম মেশিনে জটিলতা,নানাবিধ কারনে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন এখন প্রশ্নের সন্মূখিন । অথচ নির্বাচন কমিশন বলছেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তাহলে সমস্যা কোথায়? এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জনগণের হাতে রাজনীতি নেই, জনগণের কাছে দেশের মালিকানাও নেই। রাজনীতি চলে গেছে যারা দেশ শাসন করছেন তাদের হাতে। এই পরিস্থিতিতে এখন বিদেশিদের দিকে তাকিয়ে আছি। বিদেশিরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এই চাপটা যদি তারা সৃষ্টি করে সফল হয় তাহলে জনগণ উদ্ধার হবে। এছাড়া তিনি বলেছেন,বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। অপরদিকে বিএনপি বলছে তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি এখনো অনড় অবস্থানে। এজন্য রাজপথে বিরামহীন আন্দোলন কর্মসূচি পালন করছে বিএনপি। কিন্তু তাদের সে আশা পূরণ হচ্ছে না। তারা মনে করেছিল আন্দোলন জোরদার করার পর বিদেশীরা তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন জানাবে। কিন্তু দফায় দফায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তত্ত্বাবধায়ক সমর্থন না করে বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। ২৪ মে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করে। এতে বলা হয় সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা দেবে তাদের ভিসা দেয়া হবে না। এই ভিসানীতি ঘোষণার পর দফায় দফায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল ঢাকা সফরে এসে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দল, সরকারের মন্ত্রী, সচিব, নির্বাচন কমিশন, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে শতাধিক বৈঠক করেন। এ সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আশাবাদী হয়ে ওঠে এবং কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্দোলনও চালিয়ে যেতে থাকে। কিন্তু প্রভাবশালী দেশের এসব প্রতিনিধি দল ফিরে যাওয়ার সময় সংবাদ সম্মেলন করে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। অবশ্যই একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রয়েছে বিএনপি। এখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে ধরনের নির্বাচনী আয়োজন থাকে, আনুষ্ঠানিকভাবে তার সবই আছে—নির্বাচন কমিশন, নির্বাচনী আইনকানুন, ভোটার তালিকা। নির্দিষ্ট সময় পরপর নির্বাচনে সাংবিধানিক ধারাবাহিকতাও রক্ষিত হয়। কিন্তু নেই সুষ্ঠু ভোটের নিশ্চয়তা; ন্যূনতম গণতান্ত্রিক জবাবদিহি। এখানে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় না, কিন্তু অনানুষ্ঠানিকভাবে এসব কর্মসূচি পালন করার পথে সব ধরনের বাধা তৈরি করা হয়। তার জন্য ক্ষমতাসীন দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানাভাবে কাজে লাগানো হয়।সারা বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানির পাশাপাশি বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে চালানো হয় বিশেষ অভিযান। সময়-সময় বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মী-সংগঠকদের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়, এলাকাছাড়া করা হয় যেন তাঁরা স্বাভাবিক রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে। পুরোনো, ভুয়া ও গায়েবি মামলায় গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়। বিরোধী দলের ঘোষিত সমাবেশস্থলে নেতা-কর্মী-সমর্থকদের আসার পথে নানাভাবে বাধা তৈরি করা হয়। সমাবেশস্থল অভিমুখী মহাসড়ক ও প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি বসানো হয়। বিরোধী দলের কর্মী-সমর্থকদের শনাক্ত করার জন্য যাত্রীদের মুঠোফোন ঘাঁটাঘাঁটি করা হয়। সরকারি সংগঠনের নিয়ন্ত্রণে থাকা পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনগুলোকে ব্যবহার করে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এমনকি বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকেরা আগে থেকে যেন সমাবেশস্থলের কাছাকাছি এসে অবস্থান নিতে না পারে, সে জন্য আশপাশের মেস, হোটেল ও গুরুত্বপূর্ণ নেতা ও সংগঠকদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেপ্তার অভিযান চালানো হয়। এটা সব সরকারের সময় যে রুটিনে পরিনত হযেছে। আমাদের এ থেকে বের হতে হবে। গণতন্ত্র চর্চা করতে হবে।এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলো এখন দ্বিধাবিভক্ত ক্রমেই বাড়ছে । বিএনপি ও তাদের মিত্র দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে। অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা সংবিধান অনুসারে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বিএনপি তাদের দাবির পক্ষে দেশ-বিদেশে দৌড়ঝাঁপ অব্যাহত রাখলেও আন্তর্জাতিক সমর্থন পায়নি এখনো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা অন্য একটি দেশের সংবিধানের বিরুদ্ধে যায় এমন কোনো পরামর্শ বা প্রস্তাব দিতে পারে না। তাললে নির্বাচন হবে কি ভাবে ? ভোটে সংঘাতের আশঙ্কা ? এমনিতেই বর্তমানে দেশের সর্ব প্রকারের দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য জনসাধারণের অবস্থা বেশ নাজেহাল। মধ্যবিত্ত পরিবার যেখানে সংসারের চালাতে হিমশিম খাচ্ছে, সেখানে নিম্ন আয়ের মানুষগুলোর কাছে তিনবেলায় পেটভরে খেতে পাওয়াটা এখন বেশ দুষ্কর। আমি মনে করি সকল রাজনৈতিক দলের জনগণের কথা ভাবতে হবে। নিজেদের স্বার্থ দেখলে হবে না। বাংলাদেশের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক (পরোক্ষ গণতন্ত্র) প্রজাতন্ত্রের কাঠামোর মধ্যে সংঘটিত হয়, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সরকারপ্রধান এবং একটি বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় গণতন্ত্র পদ্ধতিতে এখানে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য নীতিনির্ধারণী বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান ভোটাধিকার থাকে। এছাড়া গণতান্ত্রিক দেশে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা আমাদের দেশে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। ফলে যে ভাবে হউক নির্বাচন আগামী ২০২৪ সালের জানুয়ারিতে হতে হবে। তবে সে নির্বাচন যেন ভোট বিমুখতা না হয়। আমরা চাই গণতন্ত্রের বিকাশে’ সবগুলো রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে সংঘাত মুক্ত নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক সুষ্ঠু নির্বাচন হউক।
আওরঙ্গজেব কামাল
লেখক ও গবেষক

