ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সাবেক সাংসদ প্রয়াত আব্দুল মান্নান এর স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুলাই ২১, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত আ’লীগের সভাপতি ও ঝিনাইদহ -৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান এর দ্বিতীয় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন এর সভাপতিত্বে এ স্মরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগের একাংশ ।এ স্বরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্যে রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সন্জু, সদস্য গোলাম সরোয়ার সৌউদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য কাজী নাসিম আল মোমিন রুপক, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮ নং কাষ্টভাঙা ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, বাংলাদেশ বাস্তহারা লীগের সভাপতি তোফাজেল হোসেন বাবু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,আমিনুর রহমান তপু,মালীয়াট ইউপি চেয়ারম্যান আজীজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আল ইমরান,কালীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু,জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা সহ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং জেলা ও উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।