কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত আ'লীগের সভাপতি ও ঝিনাইদহ -৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান এর দ্বিতীয় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে জেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন এর সভাপতিত্বে এ স্মরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগের একাংশ ।এ স্বরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্যে রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সন্জু, সদস্য গোলাম সরোয়ার সৌউদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য কাজী নাসিম আল মোমিন রুপক, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮ নং কাষ্টভাঙা ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, বাংলাদেশ বাস্তহারা লীগের সভাপতি তোফাজেল হোসেন বাবু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,আমিনুর রহমান তপু,মালীয়াট ইউপি চেয়ারম্যান আজীজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আল ইমরান,কালীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু,জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা সহ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং জেলা ও উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।