ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে পার্টনারকে সামনে আনলেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা

ডেস্ক রিপোর্ট :
জুলাই ১৮, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বলিউড সেনসেশন ইলিয়ান ডি ক্রুজের অন্ত:সত্ত্বা হওয়ার খবরে তার ভক্তরা চমকে গিয়েছিলেন। প্রিয় অভিনেত্রী বিয়ের আগেই মা হওয়ার খবর দেবেন এমনটি ভক্ত-দর্শকদের ভাবনার বাইরে ছিল। এ কারণে নায়িকাকে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয়েছে বারবার।গত এপ্রিলে এই খবর দেওয়ার পর দর্শকরা অপেক্ষায় ছিলেন ইলিয়ানার সঙ্গীর পরিচয় জানার। মাস তিনেক পর অবশেষে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা। সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে তার সঙ্গে এক পুরুষকে দেখা গেছে। তারা দুজনেই বেশ হাসিখুশি ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন। ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘ডেট নাইট’।পোস্টের ছবিতে ইলিয়ানাকে একটি স্ট্র্যাপি লাল পোশাকে দেখা যাচ্ছে। তার সঙ্গীকে একটি কালো শার্ট পড়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন।অবশ্য ছবি প্রকাশ করলেও প্রেমিক সম্পর্কে কোনো তথ্যই দেননি ইলিয়ানা। এমনকি তার নামও খোলাসা করেননি ‘বারফি’ তারকা।ছবিটিতে যাকে দেখা যাচ্ছে, তার সঙ্গে গত মাসে ইলিয়ানার শেয়ার করা একটি অস্পষ্ট ছবির সঙ্গে হুবহু মিল রয়েছে। তিনি তার গর্ভাবস্থার একটি দীর্ঘ নোট-সহ ছবিটি শেয়ার করেছিলেন।সেই সঙ্গে সন্তানের বাবা প্রসঙ্গে নেটিজেনদের সমালোচনার জবাব দেন তিনি। লম্বা সেই বার্তায় তুলে ধরেন, মাতৃত্ব কতটা সুন্দর আর পবিত্র অনুভূতি।ইলিয়ানা বলেছেন, ‘অন্তঃসত্ত্বা হওয়া খুব সুন্দর আশীর্বাদ। আমি কখনও ভাবিনি যে, এই অভিজ্ঞতা প্রাপ্তির মতো এতটা ভাগ্যবান হবো। এজন্য নিজেকে এখন খুব ভাগ্যবান মনে হচ্ছে। নিজের ভেতরে আরেকটা প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কত অসাধারণ, তা আসলে বলে বোঝাতে পারছি না।ওই পোস্টে সঙ্গীর প্রশংসায় ইলিয়ানা বলেছিলেন, ‘এই অসাধারণ মানুষটি আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে। পাশে ঢাল হয়ে দাঁড়ায়। যখন আমার কান্না মুছে দেয়, নানা কৌতুকে হাসায়। কিংবা শুধু আমাকে জড়িয়ে ধরে, যখন সে জানে এটাই ওই মুহূর্তে আমার প্রয়োজন। তাই কোনও কিছুই আর কঠিন মনে হচ্ছে না।’প্রসঙ্গত, ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।