ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ৯, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় কুটুম বাড়ি কমিনিউটি সেন্টার অডিরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ রহমতুল্লাহ আল হাদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ জাবের হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমদ বলেন, আমরা এমনই একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে আবারো ফ্যাসিস্ট হাসিনার মত কোন একটি স্বৈরশাসক কোন একটি স্বৈরতন্ত্র কায়েম হবে। এমন বাংলাদেশ দেখার জন্য আমার ভাইয়েরা চোখ হারায়নি, হাত হারায়নি, জীবন দেয়নি। এ কারণে আমাদের সোচ্চার থাকতে হবে, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।