ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

 দৌলতপুরের মুসলিম নগর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির ১০ সদস্যের পদত্যাগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
নভেম্বর ৩০, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম নগর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুজ্জামান মুকুলের স্বেচ্ছাচারিতার কারণে ১৩ সদস্যের মধ্যে ১০ জন সদস্য পদত্যাগ করেছেন। গত ১০ অক্টোবর মাদরাসার সুপারিনটেন্ড বরাবর এসব পদত্যাগ পত্র প্রদান করেন ম্যানেজিং কমিটির ওই ১০জন সদস্য। যার অনুলিপি কুষ্টিয়ার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মুসলিম নগর দাখিল মাদরাসা সভাপতিকে প্রদান করা হয়েছে। পদত্যাগ পত্রে ওই ১০ জন সদস্য উলে­খ করেছেন তারা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে অনুমোদন পেয়ে মুসলিম নগর মাদরাসার ম্যানেজিং কমিটির কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাদরাসার চলমান ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুজ্জামান মুকুল তাঁর স্বার্থ চরিতার্থ ও একক সিদ্ধান্তের উপর কমিটি পরিচালনা করে থাকেন। সদস্যদের কোন মতামতই সভাপতি গ্রহণ করেন না। ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করেন। সভাপতি আশরাফুজ্জামান মুকুলের এহেন আচরণ ও কর্মপরিচালনার জন্য মানসম্মান রক্ষার্থে চলমান কমিটি হতে পদত্যাগ করতে বাধ্য হয়। একযোগে দৌলতপুর উপজেলার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম নগর দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির ১০ সদস্যের পদত্যাগে এলাকাসহ উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।