ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে: সারাহ কুক

dainikkhobor
আগস্ট ১৪, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে বলেছেন,বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক । প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে। কারণ এ সরকার শান্তি পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ, অর্ন্তভূক্তিমূলক শান্তিপূর্ণ পথ তৈরি এবং বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে। বুধবার রাজধানীতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে কুক এ মন্তব্য করেন। সাক্ষাৎকালে হাইকমিশনার ও উপদেষ্টা যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং রোহিঙ্গাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে পারে-তা নিয়ে আলোচনা করেন। তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী সম্পর্ক নিয়েও আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।