ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকবো : শাকিব খান

ডেস্ক রিপোর্ট :
জুলাই ৫, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

তুমুল উন্মাদনার মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেল ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। ছবিটি মুক্তি উপলক্ষে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে শাকিব খান ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় বিভিন্ন দেশে ‘তুফান’ ছবির দর্শক সাড়ায় মুগ্ধতার কথা তুলে ধরেছেন। শাকিব খান বলেন, ‘একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকবো। এক কিংবা দুইয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকবো। এভাবে যদি সিনেমা প্রতি ২৫ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে।যদিও হাসির ছলে বলেন এই অভিনেতা এমনটি বলেছেন। তবে তাতে আত্মবিশ্বাসের অভাব ছিল না। শাকিব বলেন, “আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেলো বছর ‘প্রিয়তমা’ ও ‘সুরঙ্গ’র মতো সিনেমা দিয়ে। ‘তুফান’-এ এসে যার ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মত দেশে হিন্দিসহ অন্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চার-এ চলে এসছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে।এই অভিনেতা আরও বলেন, ‘ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে তামিল, মালায়লাম ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেনো পিছিয়ে থাকবো। দুই বাংলার দারুণ কোলাব্রেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই।শাকিব খান বলেন, ‘হাজার কোটি ঘরে যেতে আমাদের খুব বেশি দেরি নেই। একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকবো। এক কিংবা দুইয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকবো। এভাবে যদি সিনেমা প্রতি ২৫ শতাংশ করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।