ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শিল্পী সমিতির সভাপতি হলেন মিশা সওদাগর, সম্পাদক ডিপজল

মীর জেসান হোসেন তৃপ্তী :
এপ্রিল ২২, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছেন মিশা-ডিপজল প্যানেল। শুক্রবার দিনভর ভোট শেষে শনিবার ভোরে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার জানান, সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১৭০ ভোট পেয়েছেন মাহমুদ কলি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল ২২৫ ভোট পেয়েছেন এবং নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট। প্রধান কমিশনারের ঘোষণা অনুযায়ী, সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ডি এ তায়েব (২৩৪) ও মাসুম পারভেজ রুবেল (২৩১, সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)।কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন—সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)।কলি-নিপুণ পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০)।প্রসঙ্গত, ২১ সদস্য বিশিষ্ট কমিটির বিপরীতে এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন। একটি প্যানেলে রয়েছেন মিশা-ডিপজল, অন্যটি মাহমুদ কলি-নিপুণ। গতকাল সকাল ৯টা থেকে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলেছে সন্ধ্যা সাড়ে ৬টা অবধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।