ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন মাহিয়া মাহি

dainikkhobor
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

যেন তারার মেলায় পরিনত হয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি রাজশাহী বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে ফরম সংগ্রহ করেন তার একজন প্রতিনিধি। রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নায়িকার ফরম নাম্বার ছিল ১৬৬২। এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন মাহিয়া মাহি। যদিও দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি এই নায়িকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।