ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
মার্চ ১৪, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের আয়োজনে শুক্রবার বিকেলে বিসমিল্লাহ রেস্টুরেন্ট এন্ড পাটি সেন্টার শহীদ নজুরুল সরণি, বিজয় নগর ঢাকার সেমিনার হলরুমে “রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয়” ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতিয় দৈনিক বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বিটিএসএফ এর চেয়ারম্যান মোঃ কাজী মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিচারহীনতায় দিন দিন সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। সাংবাদিক হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হলেই আমরা এসব ঘটনা প্রতিহত করতে পারবো। এর আগে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা কে এম আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অথিথি হিসাবে ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ শাওন,জাতিয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ,মানবাধিকার প্রেস ক্লাবের উপদেষ্টা মাহবুব হাসান স্বাধীন,সংগঠনের উপদেষ্টা মোঃ কুতুবউদ্দিন। সংগঠনের সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম জামাল এর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক দৈনিক নিউজের সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম ,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন,হুমায়ুন কবির মৃধা প্রমুখ। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।