ঢাকাশনিবার , ৫ নভেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অনিবার্য কারণে মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ

বরিশাল থেকে এস এম মনিরুজ্জামান :
নভেম্বর ৫, ২০২২ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে অনিবার্য কারণে মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর পাওয়া গেছে। সকালে বরিশাল থেকে গণমাধ্যমকর্মী বিয়ষটি জানান। ভুক্তভোগীরা জানায় , বরিশাল সদর উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকায় ডাটার মাধ্যমে ইন্টারনেট পাচ্ছেন না। তবে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পাচ্ছেন। মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী একটি কম্পানির বরিশাল বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘অনিবার্য কারণবশত আমাদের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক এই অসুবিধার কারণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন। আজ বিকেলে বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের দুই দিন আগেই অভ্যন্তরীণ রুটের লঞ্চ, বাস ও থ্রি হুলার ধর্মঘট চলছে। ধর্মঘটের আগেই অধিকাংশ নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। রিকশা চলাচলও কম করছে। নেতাকর্মীরা নৌকায় করে সমাবেশস্থলে আসা শুরু করেছেন। অনেকে ধারনা করছেন হয়তো বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশর কারনে এমন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।