ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রশিক্ষণের উদ্ভোধন

বাগেরহাট প্রতিনিধি :
জানুয়ারি ১২, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে বাগেরহাট সদর উপজেলার উদ্দিপন বদর শামছু বিদ্যানিকেতন ল্যাবে বাংলাদেশ উইমেন চেম্বার অব অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টি আয়োজিত শীর্ষক উদ্যোক্তাদের অনলাইন প্রশিক্ষনের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বাংলাদেশ উইমেন চেম্বার অব অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির বাগেরহাট জেলা প্রধান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট ফাউন্ডেশন সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার ও ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীপংকর পাল এবং বিডবøুসিসিআই এর সিনিয়র অফিসার (প্রশিক্ষন) সুমন্ত মোহন্ত এবং প্রশিক্ষক শাহিনুল ইসলাম।
ফেসবুক মেটার অর্থায়নে আইসিটি ডিভিশন এবং কেবিনেট ডিভিশনের সহায়তায় বিডাবিøউসিসিআই দিনব্যাপী এই প্রশিক্ষন আয়োজন করে। এ প্রশিক্ষনে ৩০জন উদ্যোক্তা দিনব্যাপী এই অন লাইন প্রশিক্ষনে অংশ নেন।

বাগেরহাটে পুষ্টি উন্নয়ন নাগরীক কমিটির সভা

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্যালয়ে পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)’-এর আওতায় পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ারপার্সন ফরিদা আক্তার বানু লুসীর সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সিএসও মোবিলাইজার শরিফুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সাধারন সম্পাদক তসলিম আহম্মেদ টংকর, কমিটির উপদেষ্টা সদস্য আহাদ উদ্দিন হায়দার, মুখার্জী রবিন্দ্র নাথ, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, শেখ শহিদুল ইসলাম, শেখ আছাদ, যুগ্ম সম্পাদক কল্লোল সরকার, ফারানা আকতার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য সাংবাদিক বাবুল সরদার, সৈয়দ শওকত হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।