ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর খুব স্বল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ হিফয সম্পন্ন করায় দুই হাফেজকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি:
নভেম্বর ১২, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুব স্বল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ হিফয সম্পন্ন করায় নাফিউল ইসলাম নিয়াজ ও খান আহসান আহমেদ নামের দুই হাফেজকে সংবর্ধনা দিয়েছে হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) নামের একটি বেসরকারি সংস্থা। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এইচডিটি এর পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাসিবুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সেক্রেটারি এস এম তানভীর আহমেদ, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাদী।অনুষ্ঠান শেষে কোরআনের ওই দুই হাফেজকে ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত পিরোজপুরে তানজিমুল উম্মাহ মাদ্রাসার হাফেজ নাফিউল ইসলাম নিয়াজ আট মাসে ও খান আহসান আহমেদ নয় মাসে পবিত্র কুরআন মাজীদ হিফয সম্পন্ন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।