ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের সঙ্গে নতুন পথ চলা তিশার

ডেস্ক রিপোর্ট :
মে ৩১, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে এবার যুক্ত হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান । নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই। অভিনেত্রী জানান, চিত্রনায়ক শাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন।ছুটির দিন শুক্রবার বেলা ১২টা ৪ মিনিটে তিশা শাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন।
ছবিটি থেকে জানা যায়, শাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা। এ যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী। পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, হারল্যানের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির ও গর্বের। আমি বিশ্বাস করি, ক্রেতাদের সেরার তালিকায় এক নম্বরে থাকবে হারল্যানের অথেনটিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট। একই সঙ্গে তিশা সুখবর দিয়ে পোস্টে জানান, খুব শিগগিরই তাকে হারল্যানের বিভিন্ন স্টোর ও আউটে লেটে দেখা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।