ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের আগে ‘মান্নাত’ কেনার প্রস্তাব পেয়েও কেন ফিরিয়ে দেন সালমান?

ডেস্ক রিপোর্ট :
মে ১১, ২০২৪ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড অভিনেতা শাহরুখ খানের শখের বাড়ি ‘মান্নাত’। এ বাড়ি নিয়ে মানুষের আগ্রহ অনেক। শাহরুখ বাড়িটি কিনেছিলেন ২০০১ সালে। তখন তার নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। তার আগে বাড়িটি কেনার প্রস্তাব পেয়েছিলেন সালমান খান। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন?এক সাক্ষাৎকারে সালমান জানান, সেই সময় সাফল্য পেতে শুরু করেছিলেন তিনি। মান্নাত কেনার প্রস্তাব পাওয়ার কথা বাবা সেলিম খানকে জানিয়ে তার পরামর্শ চেয়েছিলেন। ছেলেকে সেলিম খান বলেন, ‌‘এত বড় বাড়ি নিয়ে করবে কী?’ বাবার এই কথাতেই আর ‘ভিলা ভিয়েনা’ কেনার আগ্রহ দেখাননি বলিউড ভাইজান। তার বদলে বাড়িটি কিনেন শাহরুখ। ২০০৫ সালে বাড়ির নাম ‘মান্নাত’ রাখেন তিনি। সালমান জানান, বাবার করা সেই প্রশ্ন তিনি শাহরুখকে করতে চান। জানতে চান, ‘এত বড় বাড়িতে কী করেন শাহরুখ?’শাহরুখের সাধের ‘মান্নাত’র এখন বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি। অবশ্য মন্নত তার বিপুল সম্পত্তির একটি অংশ মাত্র। লন্ডনেও শাহরুখের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার মূল্য ১৭২ কোটি টাকা। বলিউডের রোম্যান্স কিংয়ের দুবাইয়ের প্রাইভেট আইল্যান্ডে একটি বাড়ি রয়েছে। তার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া বুগাত্তি ভেরন, রোলস রয়েস, বেন্টলির মতো গাড়ির মালিক বলিউডের এই বাদশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।