ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিয়েতেও ব্যতিক্রমী পরিণীতি, রাতভর অপেক্ষার পরে বিশেষ দিনের ঝলক দেখালেন অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট :
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৫:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার আম আদমি পার্টি তথা আপের সাংসদ রাঘব চড্ডার সঙ্গে সাত পাক ঘুরেছেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হয়েছে যুগলের। শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের নানা অনুষ্ঠান। রবিবার সারা দিন সমাজমাধ্যমের পাতায় একাধিক ছবি ও ভিডিয়ো দেখে উৎসাহ আরও বেড়েছিল অনুরাগীদের। বলিউড অভিনেত্রীর বিয়ে বলে কথা, ছবির অপেক্ষায় ধৈর্য ধরে বসে ছিলেন তাঁরা। সন্ধে পেরিয়ে রাত গড়াতেও ছবির দেখা নেই। বেশ কিছু ফাঁস হওয়া ছবি দেখেই রবিবার মন ভরাতে হয়েছিল নেটাগরিকদের। সোমবার সকালে অনুরাগীদের চমকে দিয়ে নিজেদের বিশেষ দিনের ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন নবদম্পতি।বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ডিজ়াইন করা পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। পরিণীতির হাতে গোলাপি রঙের চূড়া দেখে ভাবা হয়েছিল হয়তো গোলাপি পোশাকেই সেজেছেন তিনি। ছবিতে দেখা গেল পরিণীতির সোনালি রূপ। মণীশের ডিজ়াইন করা সোনার রঙের লেহঙ্গা, গলায় পান্নার ভারী গয়না, সঙ্গে রাঘবের নাম লেখা মাথার ওড়নায় সেজেছিলেন বলিউড অভিনেত্রী। দিদি প্রিয়ঙ্কা চোপড়ার অনুপ্রেরণা থেকেই এমন ভেলের অবতারণা। নিজের ‘হোয়াইট ওয়েডিং’-এর জন্য নিক জোনাসের নাম লেখা ভেল পরেছিলেন প্রিয়ঙ্কা। বিয়ের অনুষ্ঠানে তাঁর প্রিয় মিমি দিদি উপস্থিত না থাকলেও তাঁকে ভোলেননি পরিণীতি। শুধু সাজগোজ নয়, পরিণীতির বিয়ের রীতিতেও প্রিয়ঙ্কার ছোঁয়া। গতে বাঁধা রাস্তায় নয়, অল্টার দিয়ে হেঁটে এসে অপরের গলায় মালা পরান রাঘব ও পরিণীতি। সমাজমাধ্যমে প্রকাশিত ছবিতে ধরা পড়েছে তা।গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘবের সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন অভিনেত্রী। গত সপ্তাহের প্রথম দিকে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নায়িকা। উদয়পুরে পা রাখার আগে রাজধানীতে রাঘবের বাড়িতে আয়োজন করা হয়েছিল বেশ কিছু অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের মধ্যে ছিল একটি ক্রিকেট ম্যাচও। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের আগে ক্রিকেটের মাঠে মুখোমুখি হয়েছিলেন চোপড়া ও চড্ডা পরিবারের সদস্যরা। দিল্লিতেই আয়োজন করা হয়েছিল সুফি গানের অনুষ্ঠানও। শুধু তাই-ই নয়,বাগ্‌দানের মতো বিয়ের অনুষ্ঠানের আগেও আরদাস ও কীর্তনের আয়োজন ছিল দুই পরিবারের তরফেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।