ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে,

এস এম মনিরুজ্জামান :
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

তুমি বায়না করেছিলে

এস এম মনিরুজ্জাম

————————-

তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে,
আমি ভালোবাসলাম।
সবকিছু উজাড় করে দেয়ার পর
আমি যখন বায়না করলাম থেকে যাও
ঠিক তখনই তুমি আকাশের মত রং বদলালে
থেকে যেতে আর পারলে না।

কোনো কিছু না ভেবেই
অমনি তুমি চলে গেলে চোখের সিমানা ছাড়িয়ে
একবার পিছু ফিরেও দেখলে না।

আমার হাসি আমার কান্না
সবকিছুই যে তোমায় ঘিরে ছিলো
সেই তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো,
একবারও সে কথা ভাবলে না।

যে তুমি বলেছিলে জীবনে কখনো যদি ঝড় আসে
আমাকে কখনো একা ফেলে যেও না
সেই তুমি কেমন করে পারলে আজ আমায় ছেড়ে যেতে?
একটুও কি মন কাঁদেনি তোমার?।

যে তুমি আমায় হাসতে বায়না করতে
জড়িয়ে ধরতে বায়না করতে
সেই তুমিই আজ কেমন করে
তোমার হাত ধরে রাখার অধিকারটাও কেড়ে নিলে?
আমার চোখের জলও আজ তোমার চোখে পড়লো না!

তাহলে কি সম্পর্ক পুরোনো হলে,
সহস্র আবেগ অনুভূতিতে মিশে থাকা ভালোবাসা
এভাবেই দীর্ঘশ্বাস হয়ে যায়?

না কি তোমার মত মুখোশধারী ভালোবাসার মানুষ
বায়না করে ভালোবাসা পাবার পর আয়না হয়ে যায়?

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।