ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সবার কাছে দোয়া চাইলেন চিত্র নায়িকা পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট :
জুলাই ১০, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

সবার কাছে দোয়া চাইলেন চিত্র নায়িকা পূর্ণিমা। এর কারন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন মঙ্গলবার (১১ জুলাই)। তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। নায়িকা পূর্ণিমা বলেন, ‘এবারের জন্মদিন নিয়েও বিশেষ কোনো আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই’।এদিকে কুরবানি ঈদের আগে থেকেই মিডিয়ায় কোনো ধরনের কাজ করছেন না পূর্ণিমা। ঈদের পর ফেরার কথা থাকলেও সেটা এখনও হয়নি। জানিয়েছেন, এখনও বিরতিতেই আছেন তিনি। তবে এর মধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো দেখছেন। কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি কাউকে। অবশ্য এ মুহূর্তে তার হাতে রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সরকারি অনুদানে নির্মিত ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ শেষ। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ চলমান। তিনটি সিনেমাতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। কাজের বিরতি প্রসঙ্গে নায়িকা পূর্ণিমা বলেন, ‘ঈদের আগে বেশকিছু কাজের প্রস্তাব এসেছিল। বলেছি আপাতত কিছুদিন কাজ করব না। একটু বিরতি নিয়েছি কাজে। ধরা যায় এখনও আমি সেই বিরতির মাঝেই আছি। তবে স্টেজ শো’টা নিয়মিত করে যাচ্ছি।তবে নতুন কোনো কাজ করলে অবশ্যই দর্শক ভক্তরা জানতে পারবেন বলে জানান নায়িকা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।