ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাসিক মেয়র প্রার্থী লিটনকে বিজয়ী করতে বাগমারাবাসীর পক্ষে প্রচারণা

রাজশাহী প্রতিনিধি :
জুন ১৬, ২০২৩ ৬:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে বাগমরাবাসীর পক্ষে প্রচার মিছিল,পথসভা ও গণসংযোগ অব্যহত রয়েছে। গত কাল বিকেল চারটায় একটি প্রচার মিছিল অলোকার মোড় থেকে শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় অলোকার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাহেরপুর পৌরসভার তিন তিনবারের সকল মেয়র,অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ড. পিএম শফিকুল ইসলাম, তাহেরপুর অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।পথসভায় নেতৃবৃন্দ বলেন, রাজশাহী নগরীর উন্নয়ন এখন দৃশ্যমান। সদ্য সাবেক মেয়র ও মেয়র প্রার্থী লিটন এই রাজশাহী নগরীতে ব্যাপক উন্নয়ন করেছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে চায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় রাসিক মেয়র প্রার্থী লিটনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।