ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

১০ ডিসেম্বর বিএনপি-জামায়াত নৈরাজ্যে সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে -তাজউদ্দিন আহমেদ

সোহেল, বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ১, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াত সমাবেশের নামে নৈরাজ্যে সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে। এজন্য তিনি আ.লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের তিনি সজাগ থাকার পরামর্শ দেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর যখন দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এরা আন্দোলনের নামে দেশের সম্পদ ধ্বংস করে আসছে। বোমা মেরে মানুষ মেরেছে। এদের বিষদাঁত ভেঙে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজারে বুধবার রাতে (৩০ নভেম্বর) স্থানীয় আ.লীগ ও তার সহযোগী সংগঠন এর আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ প্রতিবাদ সভায় স্থানীয় আ‘লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেল, ইউনিয়ন যুবলীগ সভাপতি জুনায়েত আহম্মেদ জুয়েল, স্থানীয় ইউপি সদস্য রামীম গাজী, স্থানাীয় যুবলীগ নেতা মামুন ফরাজি, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম শাহিন খান, যুবলীগ নেতা আবু জিহাদ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।