ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কালদাসপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কালদাসপাড়া জামে মসজিদের দ্বিতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) জুমার নামাযের আগে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের কালদাসপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর অবসরপ্রাপ্ত ম্যানেজার ও কালদাসপাড়া জামে মসজিদের সভাপতি শাসসুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য মোঃ তারিফ হোসেন প্রধান, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা খাতুন, সাংবাদিক তরিকুল ইসলাম, মোঃ বাদশা সুলায়মান, মোঃ তহিদুল ইসলাম-১, তহিদুল ইসলাম-২, জাকের হোসেন সহ আরোও অনেকেই।জানা যায়, প্রধান অতিথি কাজী মাহদুদুর রহমান ডাবলু এর মাধ্যমে ২টন চাল বরাদ্দ পেয়ে গ্রামের ওই মসজিদ উন্নয়নের যৌবন ফিরে পেয়েছে। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামবাসী মসজিদ উন্নয়নে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের কাছে সরকারি বরাদ্দ পেতে আবেদন জানিয়েছেন। উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমি এই মসজিদে নির্মাণ কাজের জন্য বরাদ্দের ব্যবস্থা করেছি, ইনশাআল্লাহ আগামীতেও মসজিদের নির্মাণ কাজের উন্নয়নে বরাদ্দ দেয়ার ব্যবস্থা করব।চেয়ারম্যান মোঃ তারেক হোসেন বলেন, ‘যেহেতু এবার এই মসজিদ বাজেট ধরাতে পারিনি সেহেতু আগামীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় বাজেটে তালিকাভুক্ত করার চেষ্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।