ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির আনুলিয়ায় গনসংযোগ করেছেন নৌকার প্রার্থী ডাঃ রুহুল হক

আশাশুনি প্রতিনিধি :
ডিসেম্বর ১৩, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা গনসংযোগকালে ভােটারদের সাথে শুভেচ্ছাসহ মতবিনিময় করেছেন ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। মঙ্গলবার দুপুর ২টা থেকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের, কাকবাসিয়া, হাজিমার্কেট, আমতলা সহ ইউনিয়নের বাজারসহ বিভিন্ন স্থানে পায়ে হেটে গনসংযোগসহ ভােটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এমপি রুহুল হক বর্তমান সরকারের বাস্তবায়িত অভাবনীয় উন্নয়ন মূলক কর্মকান্ড, মানুষের কল্যানে বাস্তবায়িত ও গৃহীত প্রকল্পের তথ্য তুলে ধরে ভোটারদের মাঝে সাতক্ষীরা জেলার উন্নয়নের কথা বর্ণনা করেন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এসময় তার সফরসঙ্গি ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, শাহাবুদ্দিন সানা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাবেক চেয়ারম্যান আল. নুরুল ইসলাম, গত ইউপি নির্বাচনের আ’লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী সাহাবুদ্দীন, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দীন, এম আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, আল. আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা পরিমল, রফিকুল ইসলাম সহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা এবং আনুলিয়া সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।