ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে আরেক যাত্রীবাহী বাসে আগুন

মোঃ মনির হোসেন বিশ্বাস :
ডিসেম্বর ১২, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোয়া দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর আগে সকালে একটি বাসে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা আরও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে মঙ্গলবার সকাল ৬টা থেকে। এই কর্মসূচি চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।