আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৩ উদযাপনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা, উপজেলা প্রশাসন আশাশুনি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে
উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ শ্লোগানকে সামনে রেখে মূখ্য আলোচক হিসাবে গবেষণা মূলক আলোচনা উপস্থাপন করেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মু. মহসিন আলী। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম করণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জি,এম মুজিবুর রহমান, মমতাজ হেলেন, রেহেনা আক্তার, রতন কুমার অধিকারী, আজাদুল ইসলাম, খুকুরানী সরকার, সুশান্ত মল্লিক, সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, শিক্ষক, নারী সমাজ, ছাত্রছাত্রী, বিএনসিসিসহ বিভিন্ন পেশার মানুষ।
আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বেগম রোকেয়া দিবস’২৩ উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা, ঋণের চেক প্রদান ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কামরুন্নাহার কচি ও বন্দনা সরকার। ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান পর্বে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী আশাশুনি সদরের লায়জা ইয়াসমিন চায়না, সফল জননী ঠাকুরাবাদ গ্রামের নমিতা রানী সানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী বড়দল মধ্যম পাড়ার রাফেজা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টেংরাখালী গ্রামের গীতা রায়কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সবশেষে শাপলা মহিলা ও শিশু কল্যান সংস্থা, রক্ত করবী মহিলা উন্নয়ন সংস্থা, তৃণমূল মহিলা কল্যাণ সমিতি, আলোছায়া নারী ও শিশু উন্নয়ন সংস্থা, তুয়ারডাঙ্গা নারী ও শিশু উন্নয়ন সংস্থা, গোয়ালডাঙ্গা নারী ও শিশু উন্নয়ন সংস্থা, ডুইডো, আশাশুনি দঃপাড়া মহিলা উন্নয়ন সংস্থা ও বুধহাটা পল্লী সমাজ মহিলা সমিতিকে অনুদানের চেক বিতরণ করা হয়।

