ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের মহাসচিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল মান্নান ভূইয়া :
ডিসেম্বর ৬, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ৬ তালায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের   মহাসচিব আওরঙ্গজেব কামালের জন্মদিন এবং তার একমাত্র পুত্র সাংবাদিক মীর জেসান হোসেন তৃপ্তীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সংগঠনের সাভার উপজেলা শাখার আহবায়ক হযরত নুর ইসলাম আল কাদরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় তার পিতা মরহুম মীর আনাম আলীর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বলেন,আমার পিতা মৃত্যু বরন করেছেন এখনো ৪০ দিন হয়নি। তাই আমি এবার সিন্ধান্ত নিয়েছিলাম কোন জন্মদিনের অনুষ্ঠান করবো না। তবুও অফিস উদ্ভোধন করতে এসে এ আয়োজন দেখে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করছি। এ সময় তিনি আরো বলেন,সাংবাদিকরা সব সময় রাষ্ট্র ও সমাজের জন্য নিবেদিত হয়ে কাজ করেন। তিনি এ সময় আরো বলেন, আমরা জনগণ ছাড়া আর কারো সেবা করি না; কোনো ক্ষমতা, সম্পদ বা প্রভাবের কাছে মাথা নত করি না এবং কেবলমাত্র সত্যই আমাদের পাথেয়। একজন সৈনিক বাহিনীতে যোগ দেওয়ার আগে যেমন জানে যে দেশের জন্য প্রয়োজনে তাকে প্রাণ দিতে হবে, তেমনি আমরাও এই পেশায় এটা জেনেই যোগ দেই যে আমাদেরকে সব ধরনের হয়রানি, অপমান, শাস্তি, কারাবাস, এমনকি মৃত্যুর মুখোমুখিও হতে হবে—এই মৃত্যুর ধারা আবার ক্রমশ বাড়ছে—এবং এর সবই মানুষের সেবায়। তবে, একজন সৈনিককে তখনই আত্মদান করতে হয় যখন তার দেশ কোনো যুদ্ধে জড়িয়ে আছে কিংবা তার দেশের ভেতরে কোনো গুরুতর সংকট চলছে। কিন্তু একজন সাংবাদিকের হেনস্তা হওয়ার ও শাস্তি পাওয়ার সম্ভাবনা নিত্যদিনের। সংগঠনের সাভার উপজেলার সদস্য সচিব মোঃ মনির হোসেন সংগঠনের সাভার উপজেলার সদস্য সচিব মোঃ মনির হোসেন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজাহার আলী,সাংবাদিক মোঃ সোহরাব হোসেন, মোঃ রাজিবুল ইসলাম ,মোহাম্মদ মাহমুদ বিশ্বাস, মোঃ শফিকুল, মোহাম্মদ আশিক, মাষ্টার মোঃ শাহিন , মাষ্টার নুর ইসলাম , মো: জহির, মোঃ মকবুল, মো,:মামুন বিশ্বাস, মো: শাহিদ হোসেন, মো: ইমন হোসেন,মোঃ স্বাধীন,মোঃ নাজমুল হাসান নাইম,মোঃ হৃদয় সাওদাগর,মোঃ রেজাউল হক,মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হয় এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।