ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আচরণবিধি লঙ্ঘনকে অনিচ্ছাকৃত বলে দাবি করলেন মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী মৃণাল কান্তি দাস

মুন্সিগঞ্জ প্রতিনিধি :
ডিসেম্বর ২, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ব্যাখা দিতে বিচারক ফাহমিদা খাতুনের দপ্তরে হাজির হন মুন্সিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস। শনিবার দুপুরে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ব্যাখা দিতে বিচারক ফাহমিদা খাতুনের দপ্তরে হাজির হন মুন্সিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি অনিচ্ছাকৃত বলে দাবি করেছেন মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস। সেই সঙ্গে পরবর্তী সময়ে এমনটা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে শোকজের জবাব দিয়ে তিনি এ মন্তব্য করেন।শনিবার ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুন্সিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক ফাহমিদা খাতুনের দপ্তরে উপস্থিত হয়ে তিনি ব্যাখ্যা দেন। পরে এ বিষয়ে অভিযোগকারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসানের বক্তব্যও শোনেন বিচারক।নাজমুল হাসান মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন। নাজমুল বলেন, মৃণাল কান্তি দাস সভা-সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।নাজমুল মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি এ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফয়সালের সমর্থক। মৃণাল কান্তি দাস কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।শোকজের ব্যাখ্যা দিয়ে মৃণাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, ‘সেদিনের ঘটনাটি অনভিপ্রেত। আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার মানুষ উচ্ছ্বসিত ছিলেন। ঢাকা থেকে মুন্সিগঞ্জ পৌঁছালে সাধারণ মানুষ আমাকে ঘিরে উচ্ছ্বাস করেছেন। আমি ২-১ মিনিট কথা বলেই তাঁদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।