আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমাতাসীন দল আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
ঝিনাইদহে ৬ উপজেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে ১টি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী পরিবর্তন করা হয়েছে। বাকি ৩টি সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্যরা রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমাতাসীন দল আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে রাজধানীতে দলের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষনা করেন।ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বর্তমান সংসদ সদস্যকে পরিবর্তন করে সাবেক এমপি মইনুদ্দিন মিয়াজির ছেলে অবসরপ্রাপ্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজিকে দলীয় প্রর্থী হিসাবে নাম ঘোষনা করা হয়েছে। এখানে বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। নৌকা প্রতিক পাওয়া সালাউদ্দীন মিয়াজি স্থানীয় আওয়ামীলীগের কোন পদ নেই।তবে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য বলে জানিয়েছেন দলের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। সাধারন সম্পাদক মি. লিটন তার মনোনয়ন পাওয়া সম্পর্কে বলেন, দলের প্রতিক যে যে পাবে আমরা তার নির্বাচন করবো। নৌকা যার দল তার বলে যোগ করেন সাধারন সম্পাদক।এছাড়া জেলার বাকি তিনটি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঝিনাইদ-১ শৈলকুপা) আসনে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৪ ( কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

