ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে দলীয় মনোনয়ন নিয়ে আ. লীগের দুপক্ষের সংঘর্ষ

সানোয়ার হোসেন মাদারীপুর প্রতিনিধি :
নভেম্বর ২৭, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে আ. লীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। রোববার রাতে কালকিনি মাছবাজারে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে থানাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় কেন্দ্রীয় আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে আ. লীগের দলীয় মনোনয়ন প্রদান করা হয়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাদারীপুর-৩ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। রোববার রাতের দিকে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিটিং করে উপজেলা আওয়ামী লীগ। মিটিং শেষে তাহমিনা সিদ্দিকার অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করে মাছবাজারের দিকে যায়। এ সময় আ. লীগ প্রার্থীর সমর্থকরাও একটি মিছিল বের করে। এ মিছিলের সময় তাহমিনা সিদ্দিকার অনুসারী এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন একটি ঢিল ছুড়ে মারে। পরে এ নিয়ে দুপক্ষের সমর্থকরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসি ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকা বলেন, আমার সমর্থক সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে এর পরে উত্তেজনা সৃষ্টি হয়। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।