দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের।এর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন।
খুলনা বিভাগে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা-
কুষ্টিয়া-১ সরওয়ার জাহান বাদশা
কুষ্টিয়া-২ –
কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ
কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ
চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)
চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর
ঝিনাইদহ-১ আব্দুল হাই
ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী
ঝিনাইদহ-৩ সালাউদ্দিন মিয়াজি
ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীম
যশোর-১ শেখ আফিল উদ্দিন
যশোর-২ তৌহিদুজ্জামান
যশোর-৩ কাজী নাবিল আহমেদ
যশোর-৪ এনামুল হক বাবু
যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য
যশোর-৬ শাহীন চাকলাদার
মাগুরা-১ সাকিব আল হাসান
মাগুরা-২ শ্রী বীরেন শিকদার
নড়াইল-১ কবিরুল হক
নড়াইল-২ মাশরাফী বিন মোর্ত্তোজা
বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন
বাগেরহাট-২ শেখ তন্ময়
বাগেরহাট-৩ হাবিবুন নাহার
বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামাল সোহাগ
খুলনা-১ ননি গোপাল মণ্ডল
খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল
খুলনা-৩ এসএম কামাল হোসেন
খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী
খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ
খুলনা-৬ মো. রশীদুজ্জামান
সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন
সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু
সাতক্ষীরা-৩ আ. ফ. ম. রুহুল হক
সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

