ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা

মীর রাজিবুল হাসান নাজমুল :
নভেম্বর ২৬, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে। এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলায় ৬টি আসন রয়েছে। এই আসনগুলোতে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন-
খুলনা-১ – ননী গোপাল মণ্ডল
খুলনা-২ – শেখ সালাহউদ্দিন জুয়েল
খুলনা-৩ – এস এম কামাল হোসেন
খুলনা-৪ – আব্দুস সালাম মূর্শেদী
খুলনা-৫ – নারায়ন চন্দ্র চন্দ
খুলনা-৬ – মো. রশীদুজ্জামান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।