ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় সাহস-নোয়াকাটি হাইস্কুলে আবার ও সচিব ইলিয়াস সভাপতি নির্বাচিত

ডুমুরিয়া প্রতিনিধি :
নভেম্বর ২৩, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ে আবারও পরিচালনা পর্ষদে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি ডিরেক্টর সরদার ইলিয়াস হোসেন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় কক্ষে নির্বাচিত অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্য’র গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে ৯জন ভোটারের মধ্যে সরদার ইলিয়াস হোসেন ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল কুদ্দুস পান মাত্র ৩ ভোট। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। নির্বাচন শেষে বিজয়ী সমর্থকরা খুশিতে মিষ্টি বিতরণ সহ উল্লাসে মেতে ওঠেন।

ডুমুরিয়ায় সাংবাদিকের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ !

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলার ডুমরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুল কাদের খানের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে , ঘটনার দিন গত বুধবার সকালে উপজেলা সদরের সাংবাদিক আব্দুল কাদের খানের নিজস্ব জায়গায় স্থানীয় প্রভাবশালী গাজী রেজা তার দলবল নিয়ে জোরপূর্বক ঘেরাবেড়া কেটে তার রেকর্ডীয় জমির উপর রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় প্রতিবাদ করতে এগিয়ে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে আসে। এক পর্যায়ে প্রতিবেশীদের সামনে প্রভাবশালী ওই রেজা তাকে জীবননাশের হুমকি দেয়। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।