ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসী নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে : মেজর (অব.) আবদুল মান্নান এমপি

আব্দুল মান্নান ভূইয়া :
নভেম্বর ২২, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অঙ্গীকার যথাযথভাবে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশবাসী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে।মেজর (অব.) আবদুল মান্নান এমপি বুধবার দুপুরে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।তিনি বলেন, সরকারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নামোল্লেখ না করে তিনি বলেন, তবে নির্বাচনে একটি বড় দলের অংশগ্রহণ এখনও অনিশ্চিত হওয়ায় নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে কিছু সংশয় থাকতেই পারে।উল্লেখ্য যে, ২২ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ২৫ নবেম্বর শনিবার পর্যন্ত চলবে। একই দিন বিকেল ৪টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী দিনে বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক ১৯০-ঢাকা-১৭ ও ৬৫-সিরাজগঞ্জ-৪ আসনে, মো. হোসাইন সরকার ২৫৫-কুমিল্লা-৭ আসনে এবং বাংলাদেশ নাগরিক জোট ( বিএনজে) মহাসচিব মো. কামরুজ্জামান সিমু ২৩৬-মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।