ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

পৌর শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে “জমিদারপাড়া প্রিমিয়ার লীগ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলায় “টি.কে.জি জুনিয়র একাদশ” টিম ৩-০ গোলে “গোয়ালপাড়া যুব সংঘ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। “জমিদারপাড়া প্রিমিয়ার লীগ” ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। তার পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে পুরস্কার তুলে দেন স্থানীয় তরুন সমাজের প্রতিনিধি আহসানুল্লাহ অনিক, মুন মাহমুদ মুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য তানজিদ, সৌরভ, সম্পদ, সুজন, শাকিলসহ অন্যান্যরা। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন জেলার স্বনামধন্য গোল কিপার মোঃ রাকিব। সহকারী পরিচালক ছিলেন সুজন ও সৌরভ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা চলাকালীন দর্শক সমাগম হয় প্রচুর। বিশেষ করে নারী দর্শক সকলের নজর কাড়ে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬ টিম অংশগ্রহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।