ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে গ্যাসের প্রেসার না থাকায় সিএনজি পাম্পসহ সিএনজি চালকদের মানবেতার জীবন যাপন

মোঃ মনির হোসেন বিশ্বাস :
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর পাশের জেলা মানিকঞ্জ । গ্যাস সংকটের কারণে কল কারখানা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তেমন ছোঁয়া নেই বললেই চলে। দিনের পর দিন গ্যাসের সংকট বেড়েই চলছে মানিকগঞ্জে । বিষয়টি নিয়ে মিটিং, মিছিল, আন্দোলন করেও তেমন কোনো ফল না আসায় বিপাকে পড়েছেন মানিকগঞ্জবাসী। বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে কোনো রকমে দিনাতিপাত করলেও বিপাকে রয়েছে পরিবহন মালিক ও শ্রমিকেরা। ঘণ্টার পর ঘণ্টা গ্যাস পাম্পে অপেক্ষা করেও গ্যাসের দেখা মিলছে না। মানিকগঞ্জ জেলায় গ্যাসের প্রেসার না থাকায় সিএনজি পাম্পসহ সিএনজি চালকদের মানবেতার জীবন যাপন করছে। ভুক্তভোগীরা জানাই বিগত তিন বছর যাবত গ্যাসের প্রেসার না থাকায় মানিকগঞ্জ জেলার ঘিউর থানায় পুকুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন জুলনাস সিএনজি পাম্পের মালিক ও কর্মচারীরা কোন রকম খেয়ে না খেয়ে দিন যাপন করছে। এলাকাবাসাী জানাই বাসাবাড়ির গ্যাস সংযোগেও কোন প্রেসার নেই। এ এলাকার পামগুলো প্রায় বন্ধ হওয়ার অবস্থা। অধিকাংশ গাড়ি ব্যবহার কারী কিংবা ভাড়া চালিত চালকরাও চর, অসুবিধা আছে। এ বিষয়ে মহাদেবপুর স্টেশন নামক স্টেশনে থেকে বিভিন্ন জায়গায় ভাড়ায় গাড়ি চালকরা জানাই,আমরা খুব অসুবিধায় রয়েছি। এখন সংসারও চলে না। গ্যাসের অভাবে প্রায় সময়ই গাড়ি বন্ধ থাকে। মাঝরাতে অল্প গ্যাস পাওয়া যায় এর মধ্যে প্রেসার কম থাকার কারণে হাওয়া বেশি ঢুকে। আমরা এ প্রতিকার চাই। সরেজমিন দেখা গেছে, ঘিওর থেকে জিয়নপুর ভায়া খলসী সড়কে কমপক্ষে ৪০টি সিএনজি অটোরিকশা চলাচল করছে। প্রতিটি গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার।খানাখন্দে ভরা ভাঙাচোরা রাস্তায় ঝাঁকুনিতে যে কোনো সময় গ্যাস সিলিন্ডারের সংযোগ বিছিন্ন হতে পারে। ঘটতে পারে দুর্ঘটনা। জানা গেছে, ঘিওর থেকে জিয়নপুর সংযোগ সড়কের কুস্তা, নারচী নামক এলাকার রাস্তা চার বছর আগে নদীতে বিলীন হয়ে যায়। ফলে রাস্তাটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একপাশে আটকা পড়ে প্রায় অর্ধশত সিএনজিচালিত গাড়ি। সিএনজি অটোরিকশার চালকরা বলেন,একদিকে পাম্পে গ্যাস থাকে না। এছাড়া বিকল্প কোনো রাস্তা না থাকায় ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে এসব গাড়িতে। তাই বাধ্য হয়েই তারা তাদের গাড়িতে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করছেন সিলিন্ডারের গ্যাস। সিএনজি গাড়িচালক কয়েকজন বলেন,সারা দিন পাম্পে গ্যাস থাকে না ,গভীর রাতে কিছুটা গ্যাস পাওয়া যায় তাতে সারাদিন গাড়ী চলে না

আমরা পরিবার পরিজন নিয়ে খুব বিপদে রয়েছি। পাম্পগুলিতে ঠিকমত গ্যাস সরবরাহ থাকলে হয়তো আমরা এ বিপদ থেকে মুক্তি পাইতাম। এবিষয়ে পাম্পের কর্মচারীরা বলে মালিক আমাদের ঠিক মত বেতন দিতে পারে না। প্রায় সময় গ্যাস থাকেনা শুয়ে বসে কাটাতে হয়। আমরা অনন্য কোন কাজ জানি না ফলে পরিবার পরিজন নিয়ে খুব কন্ঠে দিন যাপন করছি। এলাকাবাসী জানাই আমরা খুব অসুবিধায় রয়েছি আমার গ্রাস সরবরাহ চাই।অপরদিকে প্রতিমাসে লোকসান গুনে গুনে সিএসজি স্টেশন চালানো হচ্ছে বলে জানান কর্তৃপক্ষের কর্মকর্তারা। তবে চাহিদা অনুযায়ী গ্যাসের সরবারহ কম ও গ্যাস লাইনের শেষের দিক হওয়ার কারণে মানিকগঞ্জে গ্যাস সংকট বলে মন্তব্য করেন তিতাস গ্যাস অফিস কর্মকর্তারা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জ জোনাল অফিসের তথ্যমতে, মানিকগঞ্জে ১৯টি সিএনজি স্টেশন, ৪২টি কল-কারখানা, ১২ হাজার ১০২টি আবাসিক সংযোগ, ক্যাপটিভ পাওয়ার (গ্যাস দিয়ে জেনারেটর চালানোর ব্যবস্থা) রয়েছে ৪১টি। এছাড়া গ্যাসে রুপান্তরিত ব্যক্তিগত ও ব্যবসায়ীক ছোট গাড়ি এবং পাবালিক যানবাহন রয়েছে কয়েক হাজার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।