ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে শিশুদের জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা ও বার্ষিক সমাবেশ

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা শিশুদের মাঝে বিনামুল্যে ছাতা বিতরণ করা হয়। শনিবার পৌর শহরের গোবিনন্দনগর এলাকায় ছাতা বিতরণ ও শিশুদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, বিশেষ অতিথি পৌরসভার কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। এ সময় ২ শতাধিক অংশগ্রহনকারী নির্বাচিত জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়। সংস্থার কর্ম এলাকায় পর্যায়ক্রমে মোট ৮শ ছাতা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা। অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের বিভিন্ন কর্মকর্তা, অংশগ্রহনকারী শিশু ও তাদের অভিভাবক, এলাকার নারী-পুরুষ এবং চাইল্ড ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।