ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ফুটবল খেলার মাঠে সংঘর্ষ আহত-৮

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি :
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষীপুরের রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে রামগঞ্জ থানা পুরিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসমাইল একাদশ ও তারেক একাদশ অংশগ্রহন করে। খেলা চলাকালে স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেনের উস্কানীতে দুই পক্ষের সমর্থকের মাঝে হঠাৎ করে উত্তেজনার সৃস্টি হয়। এরই জের ধরে মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে খেলোয়াড়সহ সমর্থকরা। পরে সন্ধ্যায় মেম্বারের লোকজন স্থানীয় কামীল বাড়ীর রায়হানের বসতঘরে হামলা চালায়। এসময় শাকিল, রায়হান, মনসুর, পারভেজ হোসেন, মিঠু, ইমন, মাহফুজ ও রুমা আক্তার আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।চিকিৎসাধীন অবস্থায় আহত শাকিল, রায়হান, রুমা আক্তার বলেন, মাঠে সুন্দরভাবে খেলা চলছিল। এসময় খেলা চলাকালে দর্শকের সারিতে বসে এমরান মেম্বার উস্কানীমূলক কথা বলার কারনে সংঘর্ষ শুরু হয়। পরে মেম্বারের লোকজন আমাদের বসতঘরে হামলা করে। আমরা সংশ্লিষ্টদের কাছে বিচার দাবী করছি।টুর্নামেন্টে আয়োজক কমিটির প্রধান ইয়াসিন আরাফাত শুভ বলেন, খেলা চলাকালে ইসমাইল একাদশের একজনকে হলুদ কার্ড দেয় দ্বায়িত্বরত রেপারি। এর জের ধরে এমরান মেম্বারের উস্কানীতে ইসমাইল একাদশের সমর্থকরা বিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযুক্ত ইউপি সদস্য এমরান হোসেন বলেন, খেলার মাঠে সংঘর্ষের ঘটনায় আমি কিছুই জানি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।এব্যাপারে জানতে চাইলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁন বলেন, ঘটনাটি শুনেছি, উভয়ের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় কোন আভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

রামগঞ্জে মামলার বাদীকে পিটিয়ে হত্যার চেষ্টা

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জে আদালতে মামলা করায় আক্তার হোসেন নামের একজন বাদীকে পিটিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে রামগঞ্জ পৌরসভার টামটা গ্রামের ছায়েদ আলী মাষ্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন তাৎক্ষনিক ৯৯৯ কল দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শিক্ষক আক্তার হোসেনকে উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। পরে স্থানীয়রা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভুক্তভোগী আক্তার হোসেন উপজেলার লামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টামটা শেখের বাড়ির মোঃ আমির হোসেনের ছেলে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরে টামটা পোলের গোড়া বাড়ির মুনছুর আহম্মেদের ছেলে মনির ও মানিক এবং একই বাড়ির সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ১০জুন ল²ীপুর জেলা জজ আদালতে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন শিক্ষক আক্তার হোসেন। এতে ক্ষীপ্ত হয়ে বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় সংক্রান্ত কাজে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার পথে টামটা ছায়েদ আলী মাষ্টার বাড়ীর সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রফিক, মনির, মানিক দলবল নিয়ে শিক্ষক আক্তার হোসেনের গতিরোধ আটকে রাখে। এক পর্যায়ে আদালতে মামলা করেছে কেনো বলেই সবাই মিলে একত্রে ওই শিক্ষকের উপর হামলা চালায়।হামলাকারীদের মধ্যে মনির, মানিক ও রফিক জানান, আমাদের নামে মাষ্টার আদালতে কেনো মামলা করেছে তাকে দাঁড় করিয়ে আমরা সেটা জিজ্ঞেস করেছি। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তাকে আমরা ছেড়ে দিয়েছি। মারধরের বিষয়টি সঠিক নয়।শিক্ষক আক্তার হোসেন জানান, আমি স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার পথে মনির, মানিক ও রফিক আমাকে দলবল নিয়ে আটক করে মারধর করে পরিত্যাক্ত বাগানের ভিতর তুলে নিতে চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শিক্ষকের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।